নোয়াখালী মেডিকেলের ছাত্রাবাস বন্ধ ঘোষণা
‘ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের আশংকায়’ নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের ছাত্রাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়ার হয়েছে বলে জানান কলেজের উপাধ্যক্ষ বাপ্পা গৌতম।
তিনি বলেন, “সোমবার ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়। এরপর নতুন করে সংঘর্ষে আশংকায় ছাত্রাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।”
শিক্ষার্থীদেরকে বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে ছাত্রাবাস ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান উপাধ্যক্ষ।
