২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2017, 07:57 PM

Updated : 19 Aug 2022, 05:50 PM

বুধবার দুওসুও ইউনিয়নের সামাদপাড়া গ্রাম থেকে শারমিন আক্তারের (১২)  লাশ উদ্ধার করা হয় বলে জানান বালিয়াডাঙ্গী থানার ওসি মোস্তাফিজার রহমান।

নিহত শারমিন সামাদপাড়া গ্রামের আব্দুল করিমের মেয়ে ও দুওসুও উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী ছিল।

পরিবারের বরাত দিয়ে ওসি মোস্তাফিজার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরে শারমিন আক্তার গরুর জন্য ঘাস কাটতে ক্ষেতে যায়। ষেখান থেকে ফিরে আসে বিকাল সাড়ে ৪টার দিকে।

“নিজের শয়ন কক্ষে তার ঝুলন্ত লাশ দেখে পরিবারের লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে।”

স্বজনদের বরাত দিয়ে ওসি বলেন, ছোট থেকেই শারমিন মৃগী রোগে ভুগছিলেন। এ কারণে হয়ত সে আত্মহত্যা করে থাকতে পারে বলে পরিবারের লোকজনের ধারণা।

এ ঘটনায় বালিয়াডাঙ্গী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।