রাবির ভর্তিচ্ছুদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে গ্রেপ্তার ১
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীর কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে এক মেস মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাজদার আলী নামের ওই ব্যক্তিকে মঙ্গলবার রাতে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান মতিহার থানার ওসি মেহেদী হাসান।
সাজদার রাজশাহীর আমজাদের মোড়ের ‘সামিয়া ছাত্রাবাস’ নামের একটি মেসের মালিক।
ওসি মেহেদী বলেন, রাবির ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের কাছ থেকে ২০০ টাকা করে আদায় করা হয়েছে বলে মঙ্গলবার রাতে একজন ছাত্র থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে অভিযান চালিয়ে মেস মালিক সাজদারকে গ্রেপ্তার করা হয়।
“ভয়ভীতি দেখিয়ে তার মেসে প্রায় ৩০ জন ভর্তিচ্ছুক শিক্ষার্থীর কাছ থেকে ২০০ টাকা করে আদায় করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।”
