২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2017, 08:43 PM

Updated : 19 Aug 2022, 05:49 PM

Image
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গ্রেপ্তার শাওন খান (২০) উপজেলার উত্তর শিয়ালকাঠী গ্রামের নুরু আলম খানের ছেলে।

ভান্ডারিয়া থানার এসআই মো. মোশারেফ হোসেন জানান, সোমবার রাতে উপজেলার উত্তর শিয়ালকাঠী   গ্রামে এ ঘটনা ঘটে।

মেয়েটি স্থানীয় একটি মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

এসআই মোশারেফ বলেন, সোমবার রাতে মেয়েটিকে বাড়িতে একা পেয়ে শাওন খান ধর্ষণ করে। এ সময় ছাত্রীর মা ঘরে ফিরে ঘটনা দেখে চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে আসে।

“এ সময় শাওন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গ্রামবাসী তাকে আটক করে পুলিশে দেয়।”

এ ঘটনায় মঙ্গলবার মেয়েটির মা বাদী হয়ে ভান্ডারিয়া থানায় নারী ও শিশু আইনে একটি মামলা করেছেন বলে জানান এসআই।