০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বগুড়ায় এক কেজি হেরোইনসহ যুবক আটক

বগুড়ার শাজাহানপুর থেকে এক কেজি হেরোইনসহ যুবককে আটক করেছে এপিবিএন।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2017, 07:34 PM

Updated : 19 Aug 2022, 05:49 PM

আটক মুকুল আলী (৩৬) নাটোরের সিংড়া উপজেলার মহেশচন্দ্রপুর গ্রামের হাসান আলীর ছেলে। তিনি শাজাহানপরের ফুলতলা পেপসি রোডের আনিসুর রহমানের বাসায় ভাড়া থাকেন।

এপিবিএন (বগুড়া) সহকারী পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, মঙ্গলবার বিকালে ফুলতলা ওই বাসায় অভিযান চালানো হয়। এসময় মুকুলের কাছ থেকে ১০টি প্যাকেটে মোট এক কেজি হেরোইন উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য প্রায় কোটি টাকা।

এ ব্যাপারে শাজাহানপুর থানায় মামলা হয়েছে জানিয়ে এএসপি আরও বলেন, মুকুল বগুড়া ও নাটোর জেলার অন্যতম মাদক ব্যবসায়ী।