২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাকের ধাক্কায় তরুণ-তরুণী নিহত

নরসিংদী সদরে ট্রাকের ধাক্কায় একটি মোটরসাইকেল আরোহী দুই তরুণ ও তরুণী নিহত হয়েছেন।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2017, 05:47 PM

Updated : 19 Aug 2022, 05:49 PM

ঢাকা-সিলেট মহাসড়কের চৈতাব এলাকায় মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে বলে জানান পাঁচদোনা ফাঁড়ির এসআই মো. সাইফুল্লাহ।

নিহতরা হলেন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার নয়াপাড়া গ্রামের আবদুল মান্নান মিয়ার ছেলে বিল্লাল হোসেন (২৫) ও তার আত্মীয়া উর্মী (১৭)

এসআই সাইফুল্লাহ জানান, উর্মীকে মোটরসাইকেলে নিয়ে বিল্লাল হোসেন তার বাড়ি থেকে নরসিংদীর পাঁচদোনায় ড্রিম হলিডে পার্কে যাচ্ছিলেন।

“বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।”

খবর পেয়ে পাঁচদোনা ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাটিয়েছে বলে জানান এসআই সাইফুল্লাহ।

সাইফুল্লাহ আরও জানান, দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচদোনা থেকে নারায়ণগঞ্জের ভুলতা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ দুঘণ্টার চেষ্টায় বিকাল সাড়ে ৪টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।