কুষ্টিয়ার ছাত্রাবাসে কলেজ ছাত্রের লাশ
কুষ্টিয়া ইসলামিয়া কলেজের এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় শহরের হাসপাতাল মোড়ে একটি ছাত্রবাস থেকে লাশটি উদ্ধার করা হয় বলে কুষ্টিয়া মডেল থানার এসআই সুমন কাদেরী জানান।
মৃত সাব্বির আহমেদ (১৯) সদর উপজেলার হরিনারায়নপুর গ্রামের নরুল ইসলামের ছেলে এবং কুষ্টিয়া ইসলামিয়া কলেজের একাদশ শ্রেণির বাণিজ্য বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
এস্আই সুমন বলেন, আবুল বাশার নামের ব্যক্তির বাড়ির ছাত্রবাসে থেকে ইসলামিয়া কলেজেপড়াশুনা করতেন সুমন। খবর পেয়ে সকালে ওই ছাত্রবাস থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
“নিহতের গলায় ফাঁস ও দুই পায়ে আঘাতের চিহ্ন রয়েছে।”
তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে; ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
