২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিক নিহত

রংপুর শহরে চারতলা ভবনের ছাদে কাজ করার সময় নিচে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2017, 12:50 PM

Updated : 19 Aug 2022, 05:48 PM

নিহত লালু মিয়া (৩১) জেলা সদরের ঈশ্বরপুর মাঠের হাট গ্রামের মোবারক হোসেনের ছেলে।

শহরের মুলাটোল এলাকার কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মঞ্জু আরা পারভীন জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তাদের কলেজে এ দুর্ঘটনা ঘটে।

“কলেজের চারতলা একটি ভবনের ছাদে ফিনিশিংয়ের কাজ করছিলেন লালুসহ কয়েকজন। এ সময় লালু অসাবধানতাবশত পা ফসকে পড়ে যায় বলে তার সহকর্মীরা জানিয়েছে।”

হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান অধ্যক্ষ পারভীন।