২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ওমর হত্যায় ছাত্রলীগকর্মী আটক

সিলেটে ছাত্রলীগকর্মী ওমর মিয়াদ হত্যায় সরাসরি জড়িত অভিযোগে তোফায়েল আহমদ নামে আরেক ছাত্রলীগকর্মীকে আটক করেছে পুলিশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2017, 01:00 PM

Updated : 12 Apr 2022, 12:33 AM

শাহপরাণ থানার ওসি আক্তার হোসেন জানান, বুধবার ভোরে ঢাকার শেরেবাংলা নগরের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসা নেওয়ার সময় তাকে আটক করা হয়।

আটক তোফায়েল সিলেটের জকিগঞ্জ উপজেলার সেনাপতির চর গ্রামের মুহিবুর রহমানের ছেলে।

সোমবার বিকালে নগরীর টিলাগড়ে অভ্যন্তরীণ কোন্দলের জেরে অতর্কিত ছুরিকা হামলায় আহত ওমরকে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়। এ সময় নাসিম নামে আরও একজনসহ তোফায়েলও আহত হন ।

ওসি আক্তার বলেন, “ছাত্রলীগকর্মী ওমর হত্যায় অপর ছাত্রলীগকর্মী তোফায়েল সরাসরি জড়িত বলে অভিযোগ রয়েছে। গোপন খবরের ভিত্তিতে ঢাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।”

এর আগে সোমবার আটক করা হয় তোফায়েলের ভাই ফখরুল ইসলামকে।

এ হত্যাকাণ্ডের ঘটনায় এখনও মামলা হয়নি। মঙ্গলবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

ওমর সুনামগঞ্জের জগন্নাথপুরের আখলু মিয়ার ছেলে। তিনি পরিবারের সঙ্গে সিলেট নগরীর বালুচর এলাকায় বসবাস করতেন।

পুরনো খবর:

ছাত্রলীগকর্মী ওমর হত্যা: ১৫ জনের বিরুদ্ধে মামলা
ওমর হত্যার প্রতিবাদে সিলেটে ছাত্রলীগের বিক্ষোভ
সিলেটে আবারও ছাত্রলীগ কর্মী খুন