২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক ফনিন্দ্রকে হত্যার ‘হুমকি’, থানায় জিডি

নারায়ণগঞ্জে সাংবাদিক ফনিন্দ্র সরকারকে চিঠি দিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2017, 09:00 PM

Updated : 19 Aug 2022, 05:43 PM

এ ঘটনায় মঙ্গলবার ফনিন্দ্র সরকার থানায় সাধারণ ডায়েরি (জিডি)করেছেন বলে নারায়ণগঞ্জ সদর মডেল ওসি শাহীন পারভেজ জানান।

ফরিন্দ্র সরকারের বাড়ি নারায়ণগঞ্জের নতুন পালপাড়ায়। একজন কলাম লেখক ও ফ্রিল্যান্স সাংবাদিক।

তিনি ১৪ দলীয় জোটভুক্ত গণতন্ত্রী পার্টি নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি ও কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য।

জিডির বরাত দিয়ে ওসি শাহীন বলেন, গত ৯ অক্টোবর এস এ পরিবহনের মাধ্যমে একটি অজ্ঞাত ব্যক্তির হাতে লেখা চিঠিতে সাংবাদিক ফনিন্দ্র সরকারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

বিষয়টি তদন্ত করে করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।