২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই জন নিহত হয়েচেন; আহত হন তিন জন।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2017, 04:47 PM

Updated : 19 Aug 2022, 05:42 PM

শনিবার দেওয়ানগঞ্জ-বকশিগঞ্জ সড়কের খুটার চরে এ দুর্ঘটনা ঘটে বলে দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মোস্তাছিনুর রহমান জানান।

নিহতরা হলেন খুটারচরের নান্ডা মেম্বারের ছেলে মনু মিয়া (২২) ও মদনের চরের জালাল মিয়ার ছেলে রতন মিয়া (৩০)।

আহত খুটারচরের রহমান (৪৫), আনোয়ার হোসেন (২৫) ও ইলিয়াসকে (২৬) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

মোস্তাছিনুর রহমান জানান, দুপুরে বাহাদুরাবাদ ইউনিয়নের খুটারচর এলাকায় বিপরীতমুখী দুই মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত আহত হয়েছেন।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান তিনি।