২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিফটে উঠতে গিয়ে পড়ে অপারেটরের মৃত্যু

যান্ত্রিক ত্রুটিতে লিফট নিচে না নামলেও দরজা খুলে ফাঁকাস্থান দিয়ে নিচে পড়ে নিহত হয়েছেন ওই লিফটের অপারেটর।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2017, 04:48 PM

Updated : 19 Aug 2022, 05:40 PM

মঙ্গলবার সকালে সাভারে পৌর এলাকার উলাইল মহল্লার দোয়েল গ্রুপের ‘ডেনিটেক্স’ কারখানার বেজমেন্ট থেকে তার মরদেহটি উদ্ধার করা হয় বলে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক জানান

নিহত রুহুল আমিন মণ্ডল (২৮) রাজবাড়ীর বালিয়াকান্দি থানার গোকুলনগর এলাকার আব্দুল মান্নান মণ্ডলের ছেলে। ওই কারখানায় লিফট অপারেটর হিসেবে কাজ করতেন তিনি।

এসআই এনামুল বলেন, রুহুল আমিন রাতের সিফটে কাজ শেষ করে সকাল ৮টার দিকে পঞ্চম তলা থেকে নিচে নামার জন্য লিফট কল করেন। লিফট ষষ্ঠ তলায় আটকে থাকলেও দরজা খুলে যাওয়ায় তিনি ভেতরে পা দিতেই নিচে পড়ে যান।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান তিনি।

ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।