২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়: স্নাতক ও ডিগ্রি পরীক্ষার নতুন সূচি

জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাতিল হওয়া স্নাতকের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের নিয়মিত, ২০১৫-১৬, ১৪-১৫ এবং ১৩-১৪ শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন (স্নাতক ১ম বর্ষ)পরীক্ষার্থীদের জন্য নতুন সূচি ঘোষণা করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2017, 07:53 PM

Updated : 25 Jul 2022, 09:05 PM

বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম এ কথা জানান।

তিনি বলেন, নতুন সময়সূচি অনুযায়ী আগামী ৯ অক্টোবর থেকে ওইসব পরীক্ষা শুরু হবে, চলবে ২৫ নভেম্বর পর্যন্ত।

ইতোপূর্বে ওই পরীক্ষা ৪ অক্টোবর থেকে শুরুর কথা থাকলেও অনিবার্য কারণে ২৭ অগাস্ট ওই সূচি বাতিল করা হয়েছিল বলে জানান তিনি।

পরীক্ষার সংশোধিত এ সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) থেকে জানা যাবে।

পুরনো খবর:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকের পরীক্ষার নতুন সূচি