লক্ষ্মীপুরে পিটিয়ে ডাকাত হত্যা
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ডাকাতি করতে গিয়ে ধরার পড়ার পর এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা।
রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ তোতা মিয়া জানান, রোববার গভীর রাতে উপজেলার মুক্তারপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সালাউদ্দিন (৪০) নোয়াখাখীর চাটখিল উপজেলার উত্তর বদলকোট গ্রামের মৃত হারেছ উদ্দিন ভূইয়ার ছেলে।
তার বিরুদ্ধে চাটখিল থানায় চারটি ও কুমিল্লার মনোহরগঞ্জ থানায় একটি ডাকাতির মামলা রয়েছে বলে জানান ওসি।
সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
স্থানীয়রা জানায়, রোববার রাত ২টার দিকে মুক্তারপুর গ্রামের আমির হোসেনের বসতঘরের জানালার গ্রিল কেটে ঘরে ডাকাত ঢোকে।
গ্রিল কাটার শব্দে গৃহকর্ত্রী সালেহা বেগমের ঘুম ভেঙে গেলে তিনি মোবাইল ফোনে প্রতিবেশীদের খবর দিয়ে তারা এসে ঘর ঘিরে ফেলে। পরে তল্লাশি চালিয়ে খাটের নিচ থেকে সালাউদ্দিনকে আটক করে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানায় স্থানীয়রা।
