২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে পুকুরে নিখোঁজ যুবকের লাশ

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় একটি পুকুর থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে; যিনি আত্মীয়ের বাড়ি বেড়াতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন বলে পুলিশ জনিয়েছে।

কেরানীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2017, 10:00 AM

Updated : 19 Aug 2022, 05:35 PM

কেরানীগঞ্জ মডেল থানার এসআই মো.আক্কাস মিয়া জানান, উপজেলার মান্দাইল এলাকা থেকে শনিবার রাতে লাশটি তারা উদ্ধার করেন।

নিহত তপন চন্দ্র সরকার (৩০) সাভারের বাকুতা এলাকার গয়নাথ চন্দ্র সরকারের ছেলে।

তপনের পরিবারের বরাত দিয়ে এসআই আক্কাস বলেন, তপন মানসিক ভারসাম্যহীন ও মৃগী রোগী ছিলেন। শুক্রবার মান্দাইল এলাকার এক আত্মীয়ের বাড়ি যান তিনি।

সেখান থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

শনিবার রাতে মান্দাইল এলাকার একটি পুকুরে একটি লাশ ভেসে উঠলে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। খবর পেয়ে তপনের স্বজনেররা গিয়ে তার লাশ শনাক্ত করে।

সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে জানান তিনি।

এসআই বলেন, নিহতের শরীরের কোথাও আঘাতের চিহ্ন নেই। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।