বুড়িগঙ্গায় অজ্ঞাত ব্যক্তির বস্তাবন্দি লাশ
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ির এসআই মো. শহিদুল ইসলাম জানান, শনিবার নদীর চরকালিগঞ্জ ঘাট এলাকায় ভাসমান লাশটি পাওয়া যায়।
মৃত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর।
এসআই শহিদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুরে বুড়িগঙ্গায় একটি বস্তা ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ বস্তাটি উদ্ধার করে হাত-পা, মুখ বাঁধা এক ব্যক্তির লাশ দেখতে পাই।”
ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
