২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বাস চাপায় প্রাণ গেল যুবকের

গাজীপুরের শ্রীপুরে রাস্তা পারাপারের সময় বাস চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে।  

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2017, 03:16 PM

Updated : 19 Aug 2022, 05:33 PM

উপজেলার বেড়াইদেরচালা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে মাওনা হাইওয়ে থানার ওসি মো. দেলোয়ার হোসেন জানান।

নিহত সোহাগ মিয়া (২৮) ময়মনসিংহের পাগলা থানার পাইথল গ্রামের সোহরাব উদ্দিনের ছেলে। তিনি শ্রীপুরের কেওয়া পূর্বখণ্ড গারোপাড়া এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন। ওই এলাকায় একটি মুদির দোকান চালাতেন তিনি।

ওসি দেলোয়ার বলেন, মঙ্গলবার বেলা ১১টায় দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক হেঁটে পারাপারের সময় একটি বাস সোহাগকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় পদ্মা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে  মৃত ঘোষণা করেন।

পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই সোহাগের লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।