২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে বাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত ২০

ঝিনাইদহ শহরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাড়ে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2017, 09:50 AM

Updated : 19 Aug 2022, 05:33 PM

সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, মঙ্গলবার সকালে জেলা সার্কিট হাউজ এলাকায় হরিণাকুণ্ড-ঝিনাইদহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

হরিণাকুণ্ড থেকে বাসে করে ৫০ জন যাত্রী একটি পুলিশ হত্যামামলার হাজিরা দিতে খুলনার আদালতে যাচ্ছিলেন জানিয়ে তিনি বলেন, সার্কিট হাউজ এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে যায়। এ সময় আহত ২০ জনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান জেলা ফায়ার সার্ভিসকর্মীরা।

তাদের মধ্যে ১১ জনকে ভর্তি করে বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে তিনি জানান।