২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে ট্রেন থেকে পড়ে একজনের মৃত্যু

গাজীপুরে টঙ্গীর তিস্তা গেইট এলাকায় ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2017, 11:55 AM

Updated : 12 Apr 2022, 12:17 AM

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. সাইফুল ইসলাম জানান, শুক্রবার সকাল ৮টার দিকে টঙ্গীতে ঢাকা-চট্টগ্রাম রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

তার বয়স আনুমানিক ৩৫ বছর জানিয়ে তিনি বলেন, তিস্তা গেইট এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনে একটি ট্রেনের ছাদ থেকে তিনি পড়ে যান। স্থানীয়রা তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

“তার পরিচয় জানা যায়নি। পরনে জিন্সের প্যান্ট ও শার্ট রয়েছে। তার মাথায় পাথর খণ্ড ঢুকে গিয়েছিল।”

হাসপাতালের চিকিৎসক মো. পারভেজ হোসেন জানান, স্থানীয়রা তাকে সকাল সাড়ে ৮টার দিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে।