২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে উপজেলায় পাঁচ বছর বয়সী নাতনিকে ধর্ষণ চেষ্টার অভিযোগে নানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2017, 12:46 PM

Updated : 19 Aug 2022, 05:29 PM

শ্রীপুর থানার এসআই মো. নাজমুল শাকিব জানান,উপজেলার এমসি বাজার এলাকার বাড়ি থেকে রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

গত বুধবার (৩০ অগাষ্ট) এ ঘটনা ঘটে। রোববার রাতে মেয়েটির মা বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

গ্রেপ্তার আবুল কাশেমের (৫০) বাড়ি ময়মনসিংহের গফরগাঁও থানার দুবাইল এলাকায়। ওই এলাকার একটি বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকেন তিনি। বাড়ির পাশেই তার একটি মুদির দোকান রয়েছে।

এসআই নাজমুল বলেন, কাশেম বাড়ির পাশের একটি বাড়িতে তার মেয়ের পরিবার থাকে। মেয়ের ঘরের নাতনি প্রায়ই নানার ঘরে গিয়ে ঘুমায়।

“গত মঙ্গলবার রাত ১০টার দিকে কাশেমের নাতনি তার ঘরে ঘুমাচ্ছিল। এ সময় কাশেম বিশ্রাম নেওয়ার কথা বলেদোকান থেকে ঘরের ভেতর যান। পরে কিছুক্ষণের জন্য দোকান সামলানোর কথা বলে স্ত্রীকে সেখানে পাঠিয়ে দেন।”

“স্ত্রী দোকানে চলে গেলে কাশেম ঘুমিয়ে থাকা নাতনিকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় নাতনির চিৎকার ও কান্নার শব্দ পেয়ে কাশের স্ত্রী ঘরে যান।

তিনি নাতনির কাছে কান্নার কারণ জানতে চাইলে কোন খারাপ স্বপ্ন দেখে ভয় পেয়ে থাকতে পারে বলে কাশেম তাকে জানান।”

এসআই বলেন, ~পরে শিশুটি তার মায়ের কাছে জানায় যে- নানা তার পরনের জামা-কাপড় খুলে ফেলে। এ সময় সে চিৎকার করলে নানা তার মুখ চেপে ধরার চেষ্টা করে।”

“মেয়েটির মা তার স্বামীকে ঘটনাটি জানালে তিনি স্থানীয়দের কাছে মিমাংসার জন্য পরামর্শ চান। কিন্তু রোববার দুপুর তারা মিমাংসার বদলে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে।”

পরে মেয়েটির মা রাতেই ধর্ষণ চেষ্টার অভিযোগে কাশেমের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন বলে জানান তিনি।