২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

গাজীপুরের শ্রীপুর পৌরসভায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যার পর স্বামী পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2017, 12:32 AM

Updated : 12 Apr 2022, 12:16 AM

নিহত সুফিয়া আক্তার (৩৫) পৌরসভার চন্নাপাড়া গ্রামের আবুল হোসেনের দ্বিতীয় স্ত্রী।

আবুল বেড়াইদেরচালা গ্রামে কুলসুম বেগমের বাড়িতে সপরিবার ভাড়া থাকতেন।

বাড়ির মালিক কুলসুম বলছেন, প্রায় পাঁচ বছর ধরে সুফিয়া তার বাড়িতে ভাড়া আছেন।

“প্রায় সময় আবুল তাকে মারধর করতেন। ঈদের দিন শনিবার রাতে তাকে মারধর করলে তিনি অসুস্থ হয়ে পড়েন। রোববার সকালে বাড়ির পাশের খোলা জায়গার সুফিয়াকে অচেতন অবস্থায় পড়ে থাকেত দেখে আবুল হোসেনকে খবর দিই। বিকাল নাগাদ সুফিয়া মারা গেলে আবুল ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যান।”

তার শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছেন শ্রীপুর থানার এসআই মঞ্জুরুল।

লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।