নেত্রকোণায় অটোরিকশা থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু
নেত্রকোণার কেন্দুয়ায় অটোরিকশা থেকে থেকে পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
রোববার বিকালে উপজেলার সান্ধিকোণা গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে কেন্দুয়া থানার ওসি সিরাজুল ইসলাম জানান।
নিহত সস্তার মার (৭০) বাড়ি উপজেলার সান্ধিকোণা গ্রামে।
ওসি সিরাজুল বলেন, বিকালে সাহিতপুর বাজার থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় চড়ে বাড়ি ফিরছিলেন সস্তার মা। গ্রামের ভেতরে রাস্তায় পৌঁছলে অটোরিকশা থেকে পড়ে যান তিনি।
স্থানীয়রা তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
