২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ব্যবসায়ীকে হত্যা করে গরু লুট

গাজীপুরে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে গরু লুট করে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2017, 03:51 PM

Updated : 19 Aug 2022, 05:27 PM

সিটি করপোরেশনের মারিয়ালী এলাকায় থেকে শুক্রবার ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয় বলে জয়দেবপুর থানার এসআই রিপন দাস জানান।

নিহত আমির হোসেনের (৪০) বাড়ি গাইবান্দার ফুলছড়ি থানার সন্দেশীচর এলাকায়। তার শ্বশুরবাড়ি মারিয়ালী এলাকায়।

আমিরের শ্যালক আমিনুল ইসলাম বলেন, কোরবানি উপলক্ষে আমির হোসেনসহ কয়েকজন ব্যবসায়ী গরু কিনে বিক্রির জন্য মারীয়ালিতে আনেন। এলাকার একটি নির্মাণাধীণ বাড়ির নিচে গরু রেখে বিভিন্ন হাটে তুলতেন।

“বৃহস্পতিবার রাতে সেখানে থাকা চারটি গরু আমি  এবং আমির হোসেন পাহারা দিচ্ছিলাম। রাত ১টার দিকে ঘুমানোর জন্য বাড়িতে চলে যাই। সকালে অন্য ব্যবসায়ী এসে গরু এবং আমিরকে না পেয়ে বিষয়টি আমাকে জানান।”

খোঁজাখুঁজির এক পর্যায়ে পাশের জঙ্গল থেকে আমিরের মুখে স্কচটেপ আটকানো, হাত-পা বাঁধা এবং শরীরের বিভিন্নস্থানে কোপানো মৃতদেহ পাওয়া যায় বলে জানান তিনি।

এসআই রিপন দাস জানান, লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।