গাজীপুরে ১০ হাজার লিটার চোলাই মদ ধ্বংস
গাজীপুরে অভিযান চালিয়ে ১০ হাজার লিটার চোলাই মদ ধ্বংস করেছে র্যাব; এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
র্যাব ১-এর কোম্পানি কামান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউল ইসলাম জানান, কুমারখাদা এলাকার গজারি বনে বুধবার বেলা ১টার দিকে এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন – হাতিয়াব এলাকার লালমোহন চন্দ্র বর্মণের ছেলে খোকন চন্দ্র (৩৫), নান্দুয়াইন এলাকার বসুদেব চন্দ্র বর্মণের ছেলে জীবন চন্দ্র (৪২) ও খিদিরচন্দ্র বর্মণের স্ত্রী তারা রানী (৪০)।
র্যাব কর্মকর্তা মহিউল বলেন, বনের ভেতর চোলাই মদ কেনাবেচা চলছে এমন খবর পেয়ে তারা এ অভিযান চালান।
“এ সময় সেখানে প্রায় পাঁচ হাজার লিটার চোলাই মদ, আরও প্রায় পাঁচ হাজার লিটার মদ তৈরির উপাদান, চুলা ও সংরক্ষণের ড্রাম, হাঁড়ি-পাতিল, পলি প্যাকেট ধ্বংস করা হয়েছে।”
