২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপগঞ্জে যুবকের চোখ-মুখ বাঁধা লাশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চোখ, মুখ বাঁধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2017, 07:18 PM

Updated : 25 Jul 2022, 09:03 PM

মঙ্গলবার উপজেলার দাউদপুর ইউনিয়নের পলখান এলাকার সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রূপগঞ্জ থানার ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক সেলিম মিয়া।

ওই যুবকের (৩২) নাম পরিচয় জানাতে পারেননি তিনি।

পরিদর্শক সেলিম মিয়া বলেন, সড়কের পাশে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দিলে পুলিশ তা লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। ওই যুবকের মাথা ও কানে জখমের চিহ্ন রয়েছে।

তার দাড়ি রয়েছে জানিয়ে তিনি বলেন, ওই যুবককে অন্য কোথাও হত্যার পর লাশ এখানে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।

এ ব্যাপারে রূপগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।