২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে জামায়াত নেতা গ্রেপ্তার

সিলেট সদর উপজেলা জামায়াতের সেক্রেটারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2017, 11:45 PM

Updated : 19 Aug 2022, 05:23 PM

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা জানান, সোমবার সন্ধ্যায় সিলেট নগরীর জিন্দাবাজার থেকে ৪৮ বছর বয়সী জালাল আহমদকে গ্রেপ্তার করা হয়।

জালাল আহমদ জালালাবাদ থানার শিবের বাজারের রায়েরগাঁও গ্রামের মুসলিম আলীর ছেলে। তিনি জালালাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

পুলিশ কর্মকর্তা জেদান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জিন্দাবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

“তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় নাশকতা ও প্রতারণার অভিযোগে দ্রুত বিচারসহ বিস্ফোরক আইনে নয়টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।”

জালাল দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলে তিনি জানান।