প্রধানমন্ত্রী রাজশাহী আসছেন ১৪ সেপ্টেম্বর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৪ সেপ্টেম্বর রাজশাহী আসছেন।
রোববার প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ কাজী নিশাত রসুল স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
সফরসূচি অনুযায়ী ওইদিন প্রধানমন্ত্রী সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সহকারী পুলিশ সুপারদের শিক্ষা সমপানী কুচকাওয়াজে অংশ নিবেন এবং অভিবাদন গ্রহণ করবেন।
এছাড়াও তিনি পবা উপজেলার বরেন্দ্র বিশ্ববিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।
প্রধানমন্ত্রীর আগমণকে কেন্দ্র করে রাজশাহীতে ব্যাপক প্রস্ততি শুরু হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে ব্যাপক আয়োজনের কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে।
