২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ইয়াবাসহ মা-ছেলে আটক

ফরিদপুরের মধুখালীতে তিন হাজার ইয়ারাসহ এক নারী ও তার ছেলেকে আটক করা হয়েছে; যারা মাদক বিক্রেতা বলে র‌্যাব জানিয়েছে।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2017, 01:32 PM

Updated : 19 Aug 2022, 05:23 PM

মধুখালী পৌরসভার ২ নস্বর ওয়ার্ডের বাড়ি থেকে শনিবার রাত ১টার দিকে তাদের আটক করা হয় বলে ফরিদপুর র‌্যাব-৮এর কোম্পানি কমান্ডার রইচউদ্দিন জানান।  

আটককৃতরা হলেন ওই এলাকার মজিদ খানের স্ত্রী রোকেয়া বেগম ও ছেলে সামাদ খান।

রোববার এক সংবাদ সম্মেলনে র‌্যাবের এ কর্মকর্তা সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা শনিবার রাতে মজিদ খানের বাড়িতে অভিযান চালায়।

পরে একটি ঘরের সিন্দুক থেকে তিন হাজার ইয়াবা বিদেশী মদ, ও নগদ সাতাত্তর হাজার টাকাসহ রোকেয়া ও তার ছেলেকে আটক করে।  

আটকৃতরা দীর্ঘদিন ধরে মধুখালী এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছিল। তাদের মধুখালী থানায় হস্থান্তর করা হয়েছে বলে তিনি।