২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে জঙ্গি’ নিহত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন এক নব্য জেএমবি সদস্যের মৃত্যু হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2017, 08:58 AM

Updated : 19 Aug 2022, 05:22 PM

দৌলতপুর থানার ওসি শাহ দারা খান জানান, বোয়ালিয়া মাঠ এলাকায় শুক্রবার ভোরের দিকে গোলাগুলির এ ঘটনা ঘটে।

নিহত আসলাম আলী (৪২) জেলার ভেড়ামারা উপজেলার ঠাকুর দৌলতপুর গ্রামের আছান আলীর ছেলে।    

ওসি দারা খান বলেন, “একদল দুর্বৃত্ত নাশকতা সৃষ্টির জন্য বোয়ালিয়া মাঠ এলাকায় তিন রাস্তার মোড় বটতলায় গোপন বৈঠক করছে এমন গোপন খবর পেয়ে পুলিশ অভিযান চালায়।

“তারা পুলিশ দেখে গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি করলে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ আসলামকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তুল, দুটি গুলি, একটি ম্যাগাজিন ও তিনটি চাপাতি উদ্ধার করেছে বলে জানান ওসি দারা খান।

তিনি বলেন, “নিহত আসলাম নব্য জেএমবির সদস্য। তার বিরেুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে।”

এ ঘটনায় পুলিশের এসআই শরিফুল, এএসআই সুব্রত, কনস্টেবল সজিব ও নওশাদ আহত হয়ে প্রাথমিক নিয়েছেন বলে জানান ওসি দারা খান।