২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় শিশু ধর্ষণে সৎ বাবার যাবজ্জীবন

নয় বছর বয়সী সৎ মেয়েকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে কুষ্টিয়ার একটি আদালত। একই সঙ্গে তার ১০ হাজার টাকা জরিমানাও করা হয়।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2017, 05:00 PM

Updated : 19 Aug 2022, 05:21 PM

বুধবার কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত মনিরুল ইসলাম চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদী গ্রামের মতলেব আলীর ছেলে।

মামলার নথি থেকে জানা যায়, খড়ি কুড়ানোর কথা বলে ২০১৬ সালের ২৬ অগাস্ট বিকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বাজিতপুর দাড়ীয়ার মাঠে মেহগনি বাগানে নিয়ে শিশুটির সৎ বাবা মনিরুল ইসলাম তাকে ধর্ষণ করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় শিশুটির প্রকৃত বাবা বাদী হয়ে মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী।