শতবর্ষে বাগেরহাটের সরকারি পিসি কলেজ
শতবর্ষে পদার্পণ করল বাগেরহাটের সরকারি পিসি কলেজ।
বুধবার কলেজের শতবর্ষে পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১৯১৮ সালের এই দিনে বাগেরহাট শহরের হরিণখানা এলাকায় বাগেরহাট কলেজ নামে যাত্রা শুরু করা এ কলেজের ছাত্র ছিলেন স্যার জগদিশ চন্দ্র বসু, কবি মেঘনাদ রায় ও শেরে বাংলা একে ফজলুল হক প্রমুখ।
সকালে কলেজ ক্যাম্পাস থেকে শিক্ষক ও শিক্ষার্থীরা বর্ণাঢ্য আনন্দ রলিলী বের করে। র্যালি শেষে তারা কলেজ চত্ত্বরের আচার্য পিসি রায়ের ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করেন।
পরে ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি ছিলেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাধব চন্দ্র রুদ্র। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ এ এইচ এম এ ছালেক।
