২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে ট্রাক থেকে পড়ে চালকের ছেলের মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জে ট্রাকের উপর থেকে ছিটকে রাস্তায় পড়ে চালকের ছেলে নিহত হয়েছে।

কেরানীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2017, 01:45 PM

Updated : 12 Apr 2022, 12:06 AM

কেরানীগঞ্জ মডেল থানার এসআই আব্দুল মান্নান ফকির জানান, মঙ্গলবার রাতে উপজেলার লাকিরচর এলাকার ব্রাদার পেপার অ্যান্ড বোর্ড মিলের ভেতরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সজিব (১৫) ট্রাক চালক আব্দুল জলিলের পালিত ছেলে।তাদের বাড়ি বরিশাল জেলায়।

এসআই মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে কাগজ ভর্তি ট্রাকটি নিয়ে মিল থেকে গন্তব্যে যাওয়ার জন্য বের হচ্ছিলেন জলিল। এ সময় তার ছেলে সজিব ট্রাকের উপর ঘুমিয়ে ছিলেন।

“ট্রাকটি মিল থেকে সড়কে ঘোরানোর সময় সজিব ট্রাকের উপর থেকে রাস্তায় ছিটকে পড়ে। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকের কলেজ হাসপাতাল মর্গে পাঠায় বলে মান্নান জানান।

এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।