মাগুরায় যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার
মাগুরার শালিখায় ভারত থেকে আসা প্রায় ৪৭ হাজার যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি।
শনিবার উপজেলার আড়পাড়া থেকে অবৈধভাবে আসা ট্যাবলেটগুলো উদ্ধার করা হয় বলে বিজিবি ৬ ব্যাটেলিয়ানের ভারপ্রাপ্ত অধিনায়ক মো. লুৎফুল কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়ছে।
তবে ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুরে আড়পাড়া এলাকায় সাতক্ষীরা থেকে ঢাকাগামী ‘এসপি গোন্ডেন লাইন’ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ৪৭ হাজার ২৮০টি ভারতীয় আমদানি নিষিদ্ধ ‘সেনেগ্রা’ ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২৩ লাখ ৬৪ হাজার টাকা।
ট্যাবলেট কাস্টমস অফিসে জমা রাখা হয়েছে বলে জানান তিনি।
