সাতক্ষীরায় মাদক বিরোধী সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত
তরুণদের মধ্যে মাদক বিরোধী সচেতনতা গড়ে তুলতে সাতক্ষীরায় সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সাতক্ষীরা কে বি এ কলেজ রোভার স্কাউট গ্রুপের আয়োজনে এ শোভাযাত্রায় সহায়তা করে ঢাকা আহ্ছানিয়া মিশন, চেতনা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন কে বি এ কলেজের প্রতিষ্ঠাতা ও নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ।
শোভাযাত্রা শেষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ আল আসাদ।
