বিস্ফোরকসহ আটক: রাবি কর্মচারীর বিরুদ্ধে মামলা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীর বাড়ি থেকে পিস্তল ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় দুইজনের নামে মামলা হয়েছে।
বোয়ালিয়া থানার ওসি আমান উল্লাহ জানান, বুধবার দুপুরে র্যাব ৫-এর পক্ষ থেকে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলাটি করা হয়।
আসামিরা হলেন - রাজশাহী শহরের বুধপাড়া এলাকার কুবাত আলীর ছেলে আবু রাজ তুহিন ওরফে সাধু ও তার সহযোগী একই এলাকার রিজু নামে এক যুবক।
তুহিন বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচার এক্সটেনশন বিভাগের কর্মচারী।
ওসি আমানুল্লাহ বলেন, মঙ্গলবার সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে তুহিনকে নগরীর ভদ্রার মোড় এলাকা থেকে আটক করে র্যাব।
তাদের দেওয়া তথ্যমতে নতুন বুধপাড়া এলাকায় সাধুর বাড়িতে অভিযান চালিয়ে তিনটি বোমা, বিস্ফোরক দ্রব্য, একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে জানান ওসি আমানুল্লাহ।
