২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জের পাঁচ খুন মামলার রায় ৭ অগাস্ট

নারায়ণগঞ্জে পাঁচ জনকে খুনের ঘটনায় করা মামলার রায় আগামী ৭ অগাস্ট মামলার রায় ঘোষণার দিন ঠিক করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2017, 09:16 PM

Updated : 11 Oct 2022, 02:19 PM

রোববার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম হোসনে আরা আকতার এ দিন নির্ধারণ করেন।

২০১৬ সালের ১৫ জানুয়ারি রাতে নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল খানকা মোড় এলাকায় ‘আশেক আলী ভিলায়’ একই পরিবারের চারজনসহ পাঁচজনকে গলা কেটে হত্যা করা হয়।

এলাকাবাসীর দেওয়া খবরে আইনশৃঙ্খলা বাড়ির তালা ভেঙে তাসলিমা আক্তার (৪০) তার ছেলে শান্ত (১০), মেয়ে সুমাইয়া (৫), তাসলিমার ভাই মোরশেদুল (২৫) ও তার জা লামিয়ার (২৫) লাশ উদ্ধার করে।

১৬ জানুয়ারি তাসলিমার স্বামী শফিকুল ইসলাম তার তার ভাগ্নে মাহফুজসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন।পরদিন গ্রেপ্তার হন মাহফুজ। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওয়াজেদ আলী খোকন বলেন, ২১ জানুয়ারি মাহফুজ হত্যার ঘটনায় ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেন। ৬ এপ্রিল এ মামলার অপর দুই আসামি নাজমা ও শাহজাহানের নাম বাদ দিয়ে মাহফুজের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।

ইতিমধ্যে মামলার তদন্ত কর্মকর্তাসহ ২৩ জনের সাক্ষ্য এবং রোববার যুক্তিতর্ক শেষে আগামী ৭ আগস্ট রায়ের দিন ঠিক করা হয় বলে জানান তিনি।

পাঁচ খুন: ভাগ্নে মাহফুজের বিচার শুরু

৫ খুন: ভাগ্নে মাহফুজই একমাত্র আসামি

পাঁচ খুনে ভাগ্নে মাহফুজ ৭ দিনের রিমান্ডে

৫ খুন: সবাইকে শ্বাসরোধে হত্যা

পাঁচ খুনের ঘটনায় মামলা, আসামি অজ্ঞাত

নারায়ণগঞ্জে এক পরিবারের পাঁচজন খুন

নারায়ণগঞ্জে ৫ খুনের ‘ছায়া তদন্তে’ র‌্যাব

পাঁচ খুনে ‘পেশাদাররা নয়’: সিআইডি