২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ‘সারোয়ার-তামিম গ্রুপের’ ৩ সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বক্তাবলীতে অভিযান চালিয়ে ‘জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের’ তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2017, 03:10 PM

Updated : 25 Jul 2022, 09:01 PM

র‌্যাব ১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান জানান, শুক্রবার রাত ১১টার দিকে বক্তাবলীর লাল মিয়ার চরের বয়রাকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন - কুমিল্লার মুরাদনগর এলাকার মো. ওয়ালীউল্লাহ চিশতি ওরফে জনি ওরফে মোহাম্মদ ওরফে আবু ওমর (২৭), একই জেলার দেবিদ্বার এলাকার মো. কামরুল হাসান ওরফে হৃদয় (৩৫) ও বাগেরহাটের মোল্লারহাট এলাকার মো. আল আমিন শেখ ওরফে রাজিব ওরফে রাজিব ইসলাম শেখ ওরফে শেখ (২৫)।

র‌্যাব কর্মকর্তা কামরুল শনিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে র‌্যাব কার্যালয়ে সাংবাদিকদের বলেন, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার, পাঁচটি গুলি, ‘জঙ্গিবই’ ও লিফলেট উদ্ধার করা হয়েছে।

তাদের জিজ্ঞাসাবাদের তথ্য দিতে তিনি বলেন, “তারা নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ - জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের সদস্য।

“নাশকতার পরিকল্পনার জন্য এক শীর্ষ নেতার নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল গোপন বৈঠকে মিছিল হয়েছিল। র‌্যাবের অভিযানের খবরে তারা বিভিন্ন দলে ভাগ হয়ে পালিয়ে যায়। কিন্তু এই তিনজন ধরা পড়েন। অন্যদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।”

গ্রেপ্তার ওমর ও রাজিব শেখের নামের সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে জানান এই র‌্যাব কর্মকর্তা।