২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণের পর ছাত্রীকে হত্যায় ফাঁসির রায়

কুষ্টিয়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যার দায়ে একজনের ফাঁসির রায় দিয়েছে আদালত।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2017, 02:18 PM

Updated : 11 Apr 2022, 11:58 PM

বুধবার কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসান দেড় বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

দণ্ডিত জাহিদ মণ্ডল কুমারখালী উপজেলার উত্তর যদুবয়ড়া গ্রামের শওকত মণ্ডলের ছেলে। রায় ঘোষনার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

প্রাণদণ্ডের পাশাপাশি তাকে পাঁচ লাখ টাকা জরিমানাও করেছে আদালত।

মামলার বিবরণে বলা হয়, ২০১৫ সালের ৫ ডিসেম্বর উত্তর যদুবয়ড়া গ্রামের এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করেন জাহিদ। পরে মেয়েটিকে হত্যা করে লাশ একটি বাগানে ফেলে রাখেন।

এ ঘটনায় মেয়েটির বাবা কুমারখালী থানায় হত্যা মামলা করেন।

তদন্ত শেষে পুলিশ জাহিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু হয়।