২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিপুল পরিমাণ কারেন্ট জাল ধ্বংস

মুন্সিগঞ্জে প্রায় ২২ কোটি মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2017, 10:27 PM

Updated : 11 Oct 2022, 02:16 PM

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কোস্টগার্ড।    

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোস্টগার্ডের একটি গোয়েন্দা দল মুন্সিগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর পুরাতন ফেরীঘাট সংলগ্ন এলাকায় ২৫টি দোকানে অভিযান চালায়।

“এইসব দোকান থেকে প্রায় ২২ কোটি মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যা পরে পুড়িয়ে দেওয়া হয়।”