২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পোশাক শ্রমিক হত্যায় স্ত্রীসহ গ্রেপ্তার ৩

গাজীপুরে শ্রমিক জিয়াউর রহমান হত্যায় স্ত্রী ও তার কথিত প্রেমিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2017, 06:08 PM

Updated : 11 Apr 2022, 11:55 PM

বুধবার সকালে তাদের গ্রেপ্তার করা হয় বলে জয়দেবপুর থানার এসআই আলামিন জানান।  

গ্রেপ্তাররা হলেন জিয়াউরের স্ত্রী নূরুন্নাহার (২৮),তার কথিত প্রেমিক ময়মনসিংহের নান্দাইলের সুফিগিলা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মো. শামিম (২৫) ও ফরিদপুরের ভাঙ্গা থানার ভাবনাতলা গ্রামের হারেছের ছেলে মো. শাহীন (২৭)।

জিয়াউরের বাড়ি শেরপুরের ঝিনাইগাতির বাককুড়া এলাকায়। তিনি নাওজোর এলাকার শেনন সোয়েটার কারখানায় ফিনিশিং ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। গত ২৩ জুন তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

এসআই আলামিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্ত্রী ও ছয় বছরের ছেলে নিলয়কে নিয়ে নগরীর মালেকের বাড়ি এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন জিয়াউর। নূরুন্নাহার মালেকের বাড়ি এলাকার একটি পোশাক কারখানায় চাকরি করেন।

“নূরন্নাহারের সঙ্গে মালেকের বাড়ি এলাকার একটি আসবাবপত্রের দোকানের কর্মচারী শামিমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ ঘটনা জানাজানি হলে জিয়ার সঙ্গে প্রাই নূরুন্নাহারের ঝগড়া হত।

গত ২২জুন জিয়া কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন। পরদিন সকাল সাড়ে ৮টার দিকে সালনা ফরেস্ট চেকপোস্ট এলাকায়জাকির হোসেন হাওলাদারের বাড়ির পাশের নালা থেকে তার গলাকাটা লাশ পাওয়া যায় বলে জানান তিনি।

এসআই বলেন, এ ঘটনায় পরদিন জিয়াউরের ছোটভাই শাহিন আলম বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা করেন। বুধবার সকালে পুলিশ নূরুন্নাহারকে থানায় ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি হত্যার কথা স্বীকার করেন।

“তার দেওয়া তথ্যে শামিম ও শাহিনকে থানায় ডেকে আনা হলে তারাও খুনের জড়িত থাকার কথা স্বীকার করেন।”

গ্রেপ্তারদের বরাত দিয়ে এসআই আলামিন বলেন, “নূরুন্নাহার ও শামিম মিলে জিয়াউরকে হত্যার পরিকল্পনা করেন। পরে শামীম ও তারদুই সহযোগী ২২জুন সন্ধ্যায় জিয়াউরকে সালনা এলাকায় নিয়েগলা কেটে তাকে হত্যা করে।”

আসামিদের দেওয়া তথ্যে সালনা ফ্লাইওভারের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয় বলে জানান তিনি।