২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালিয়াকৈরে গৃহবধূকে শ্বাসরোধে ‘হত্যা’

গাজীপুরের কালিয়াকৈরে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ উঠেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2017, 12:17 AM

Updated : 19 Aug 2022, 05:01 PM

মৃত গৃহবধূ সনেকা আক্তার (২০) টাঙ্গাইলের কাথলী গ্রামের আব্দুল হালিমের মেয়ে।

মৌচাক পুলিশ ফাঁড়ির এএসআই আজিবুর রহমান জানান, শুক্রবার সন্ধ্যায় নিশ্চিতপুর দোকানপাড় এলাকা থেকে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।

তিনি বলেন, নয় মাস আগে টাঙ্গাইলের মধুপুর জহিরুল ইসলামের (২২) সঙ্গে সনেকা আক্তারের বিয়ে হয়। এরপর থেকে তারা কালিয়াকৈরের নিশ্চিতপুরের একটি ভাড়া বাসায় উঠেন।  

“শুক্রবার স্থানীয়রা সনেকার লাশ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল আসে।”

 সনেকাকে তার স্বামী জহিরুল শ্বাসরোধ করেছে বলে দাবি করেছেন তার বাবা আব্দুল হালিম।

এদিকে, জোর করে গর্ভপাত ঘটনোর অভিযোগে শুক্রবার কালিয়াকৈরের সিনাবহ এলাকা থেকে এক ইমামকে আটক করা হয়েছে বলে কালিয়াকৈর থানার এএসআই মো. সুরুজ্জামান জানিয়েছেন।

আটক লুৎফর রহমান ওরফে লাল মিয়া (৫৬) সিনাবহের বাগাম্বর এলাকার ভাঙ্গাল-জাঙ্গাল মসজিদের ইমাম।