২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে স্কুল পড়ুয়ার বিয়ে বন্ধ করল ইউএনও

গাজীপুরের কালীঞ্জে দশম শ্রেণির এক ছাত্রীর বিয়ে বন্ধ করল ভ্রাম্যমাণ আদালত।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2017, 08:33 PM

Updated : 19 Aug 2022, 05:01 PM

শুক্রবার দুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মু. মুশফিকুর রহমান উপজেলার মুনশুরপুর (টেকপাড়া) গ্রামে এ আদালত পরিচালনা করেন।

কালীগঞ্জ থানার ওসি মো. আলম চাঁন জানান, বাল্য বিয়ের খবরে দুপুরে ইউএনও টেকপাড়া গ্রামের একটি বাড়িতে অভিযানে যান।

স্থানীয় একটি স্কুলে দশম শ্রেণিতে পড়ুয়া মেয়েটির বিয়ে বন্ধ করে দেন। প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েটিকে বিয়ে না দেওয়ার মুচলেখা নেওয়া হয় বলে জানান তিনি।

মেয়েটির বাবা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বখাটেদের হাত থেকে রক্ষা পেতে ও ভাল ছেলে পেয়ে ওই বিয়ের আয়োজন করা হয়। ”