২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামুতে ১৬ হাজার ইয়াবাসহ দুই তরুণ আটক

কক্সবাজারের রামু উপজেলায় অভিযান চালিয়ে ১৬ হাজার ইয়াবাসহ দুই তরুণকে আটক করেছে র‌্যাব।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2017, 01:55 PM

Updated : 19 Aug 2022, 05:01 PM

র‌্যাব ৭-এর কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন জানান, শুক্রবার বেলা ১টার দিকে রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের পানিরছড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন - ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মেরেশানী এলাকার খোরশেদ মিয়ার ছেলে মো. বিল্লাল হোসেন (২৫) ও কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার রাজকুন্তি এলাকার মো. জাবের মিয়ার ছেলে মো. সুজন মিয়া (২২)।

র‌্যাব কর্মকর্তা রুহল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিল্লাল ও সুজন ইয়াবা পাচারের জন্য রামুর রশিদনগর ইউনিয়নের পানিরছড়া এলাকায় পিকআপে অবস্থান করছিলেন।

“খবর পেয়ে র‌্যাবের একটি দল অভিযান চালায়। আটকের পর তাদের স্বীকারোক্তিমতে পিকআপে তল্লাশি চালিয়ে ১৬ হাজার ৬০৮টি ইয়াবা উদ্ধার করা হয়।”

আটককৃতদের বিরুদ্ধে রামু থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন র‌্যাব কর্মকর্তা রুহুল আমিন।