২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে যমুনার পানি বিপৎসীমার উপরে

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুরে যমুনার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2017, 08:32 PM

Updated : 19 Aug 2022, 05:00 PM

বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনার পানি ৩৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বৃহস্পতিবার বিপৎসীমার ৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত বয়ে যাচ্ছে। পানি বৃদ্ধি পাওয়ায় ইসলামপুর উপজেলার ছয় ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক (গেজ রিডার) আব্দুল মান্নান জানান, গত ২৪ ঘণ্টায় যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ৩৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম এহসানুল হক জানান, যমুনার পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় ইসলামপুরের বেলগাছা, সাপধরি, চিনাডুলি, কুলকান্দি, নোয়ারপাড়া ও পার্থশী ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ডুবে যাচ্ছে ওই অঞ্চলের রাস্তাঘাট।

চিনাডুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম জানান, তার ইউনিয়নের পশ্চিম বামনা, দেওয়ানপাড়া, শিংভাঙ্গা, পশ্চিম বলিয়াদহ, দক্ষিণ চিনাডুলি গ্রামের অধিকাংশ বাড়িঘরে বন্যার পানি প্রবেশ করেছে।

এসব এলাকার গ্রামীণ রাস্তার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে বলে জানান তিনি।