নালিতাবাড়ীতে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার কলসপাড় ইউনিয়নের বালুঘাটা তারাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে বলে নালিতাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত)মো. সরোয়ার হোসেন জানান।
এরা হল ওই গ্রামের দিনমজুর লালচাঁন মিয়ার ছেলেতাজুল ইসলাম তাজেল (৭) ও তানভীর মিয়া (৩)।
পুলিশ কর্মকর্তা সরোয়ার বলেন,বুধবার বেলা দেড়টার দিকে শিশু দুইটি বাড়ির উঠানে বৃষ্টির মধ্যে খেলছিল।খেলার পর বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়।
পরে অনেক খোঁজাখুঁজির পরও কোথাও না পেয়ে পুকুরে তল্লাশি চালিয়ে একজনের লাশ পাওয়া যায়। পুকুরে জাল ফেলে পরে আরেকজনের লাশ উদ্ধার করা হয় বলে জানান তিনি।
