২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় আ. লীগ নেতাকে হামলার ঘটনায় মামলা

মাগুরায় আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নানের ওপর হামলার ঘটনায় একটি মামলা হয়েছে।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2017, 10:40 PM

Updated : 19 Aug 2022, 04:58 PM

মহম্মদপুর থানার ওসি তারিকুল ইসলাম জানান, শনিবার ওই আওয়ামী লীগ নেতা বাদী হয়ে মিজান শিকদারসহ ছয়জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

মামলার বাদী আব্দুল মান্নান মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তার ভাষ্য, বৃহস্পতিবার বেথুলিয়া গ্রামের নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে তিনি মাগুরা আদালতে যাচ্ছিলেন। মহম্মদপুর-মাগুরা সড়কের তল্লাবাড়িয়া এলাকায় পৌছলে ৪-৫ জন যুবক মোটরসাইকেল থামিয়ে তাকে লাঠি দিয়ে বেধড়ক মারপিঠ করে। লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

রাজনৈতিক বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন এই হামলা চালিয়েছে বলে মান্নানের অভিযোগ।

পুরনো খবর:

মাগুরায় আ. লীগ নেতার উপর হামলা, বাড়িঘরে হামলা-অগ্নিসংযোগ