ভাওয়াল মির্জাপুর কলেজে নতুন শিক্ষার্থীদের পরিচিতি সভা
গাজীপুর সদরে ভাওয়াল মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণিতে সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীদের পরিচিতি সভা হয়েছে।
শনিবার অনুষ্ঠিত এ সভায় পরিচালনা পরিষদের সদস্য, শিক্ষকমণ্ডলী এবং অন্যান্য বর্ষের শিক্ষার্থীরা নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভোচ্ছা জানান।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
