২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ঘুষের টাকাসহ ভূমি কর্মকর্তা আটক

সাতক্ষীরায় ঘুষের টাকাসহ এক ভূমি কর্মকর্তা ও এক ইউপি সদস্যকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2017, 06:13 PM

Updated : 19 Aug 2022, 04:53 PM

বুধবার দুপুরে আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়ন ভূমি অফিস থেকে তাকে আটক করা হয় বলে জানান খুলনা দুর্নীতি দমন কমিশনের বিভাগীয় পরিচালক আবুল হোসেন।

এরা হলেন শ্রীউলা ইউনিয়ন ভূমি কাজী মনিরুর রশিদ ও শ্রীউলা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য নজরুল ইসলাম।

আবুল হোসেন বলেন, নামজারির জন্য উপজেলার ববচরা গ্রামের ইউনুচ আলীর কাছে আট হাজার টাকা ঘুষ দাবি করেন ভূমি কর্মকর্তা; যার সরকারি ফি এক হাজার ১৫০ টাকা।

“ইউনুচ আলী ঘটনাটি দুদককে জানালে বুধবার ওই অফিসে অভিযান চালিয়ে ঘুষের প্রায় সাত হাজার টাকাসহ মনিরুরকে এবং ঘটনায় সহায়তাকারী হিসেবে স্থানীয় ইউপি সদস্য নজরুলকে আটক করা হয়েছে।”

এ ঘটনায় মামলা হয়েছে বলে জানান দুদকের এ কর্মকর্তা।