কক্সবাজারে বজ্রপাতে একজনের মৃত্যু
কক্সবাজারের উকিয়ায় বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রত্নাপালং ইউনিয়নের রুহুল্লার ডেবা এলাকায় বুধবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে বলে উখিয়া থানার ওসি আবুল খায়ের জানান।
মৃত আবুল কালামের বাড়ি (৪০) ওই এলাকায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি আবুল জানান, সকাল থেকে থেকে উখিয়ায় ভারি বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত হচ্ছে।
“দুপুরে আবুল কামাল বৃষ্টির মধ্যে তার বাড়ির উঠানে কাজ করছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
