২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে পাহাড় ধসে বাবা-মেয়ের মৃত্যু

নিম্নচাপের প্রভাবে দুই দিনের টানা বর্ষণে তিন জেলায় ১৩৩ জনের মৃত্যুর খবর আসার পর কক্সবাজারের টেকনাফেও পাহাড় ধসে মৃত্যুর ঘটনা ঘটেছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2017, 11:41 AM

Updated : 11 Apr 2022, 11:46 PM

টেকনাফ থানার ওসি মো. মাঈন উদ্দিন জানান, টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম সাতঘরিয়া পাড়ায় বুধবার সকালে পাহাড় ধসের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মোহাম্মদ সলিম (৪৩) ও তার মেয়ে তৃষামনি (১০)।

ওসি মাইনুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সলিমের পরিবার পাহাড়ের পাদদেশে গড়ে তোলা একটি কাঁচাঘরে বসবাস করছিল। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ করেই পাহাড় ধসে পড়ে। স্থানীয়রা মাটি সরিয়ে তাদের উদ্ধার করতে গিয়ে বাবা-মেয়ের লাশ পায়।